মঞ্জুলা Manjula Bite & Brew

মেনুর পিছনের গল্প The road to Banerjee Para Street

এই খাবারগুলো কোথা থেকে এল

How each of these got here

এক-ঘরের একটা দোকান। অথচ তার মেনুতে সাতশো বছর ধরা আছে, আর চারটে মহাদেশ। মোমো এসেছে হিমালয় পেরিয়ে, খচ্চরের পিঠে চেপে। পাউরুটি এসেছে পর্তুগিজ জাহাজে। ম্যাগি নেমেছে সুইজারল্যান্ড থেকে, ১৯৮৩ সালের ভারতে। আর স্টু উঠে এসেছে সোজা কলকাতার কেবিন থেকে। যেটা ইচ্ছে, বেছে নিন।

The menu of a one-room shop holds seven centuries and four continents in it. The momo travelled by mule train across the Himalaya, the pauruti arrived on Portuguese ships, Maggi flew in from Switzerland in 1983, and the stew walked out of a Calcutta cabin. Pick a dish.

এখানে দু’রকম লেখা আছে, আর দুটো আলাদা রাখা। ইতিহাসের অংশটুকু যাচাই করা; সূত্র ধরা আছে SOURCES.md-এ। আর ‘রান্নাঘরের কথা’ যেখানে লেখা, সেটুকু দোকানের নিজের বলা। কত বার চেষ্টা হয়েছিল, মশলা কোথা থেকে আসে — এমন কোনও বানানো হিসেব এখানে নেই।

There are two kinds of writing on these pages and they are kept apart. The history is checked and sourced in SOURCES.md. Everything under From this kitchen is the shop's own account of how it cooks — no invented batch counts, no suppliers nobody named.

রোজ সকাল ৯টা — রাত ৯টা · ১৭/এ ব্যানার্জি পাড়া স্ট্রিট, উত্তরপাড়া 9am to 9pm daily · 17/A Banerjee Para Street, Uttarpara

মেনু দেখুনSee the menu বুজুনিকে ফোন করুনCall Bujuni